ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাজিতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি:: কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পাটুলি ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এ সময় তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং এর উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি মৎস্যজীবীদের অধিকার আদায়ে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস বদরুল আলম শিপু এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আশরাফুল আলম।

কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শ্যামল মিল্কির নেতৃত্বে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউসার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচীর অংশ হিসেবে পাটুলি ঘাটের নিকটবর্তী জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মৎস্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।