নুরুজ্জামান আশরাফ, বাজিতরপুর প্রতিনিধি:: বাজিতপুর উপজেলা হিলচিয়া ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের মরহুম মজলু মিয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হিলচিয়া ইউনিয়ন শাখা।
বাজিতপুর উপজেলা হিলচিয়া ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের মরহুম মজলু মিয়ার এতিম মেয়ের বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর ও বাজিতপুর-নিকলী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃরমজান আলীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা কর্মপরিষদ সদস্য ও হিলচিয়া ইউনিয়ন শাখা সভাপতি আমিনুল ইসলাম ,সহ-সভাপতি আবু সায়েম,ইউনিয়ন উলামা মাশায়েখ সম্পাদক হাফেজ আবু বক্কর ভূইয়া,৩নং ওয়ার্ড সহ-সভাপতি মেরাজ আলী ভূইয়া,১নং ওয়ার্ড সভাপতি মীরজাহান,২নং ওয়ার্ড সভাপতি সজিব মিয়া আন্জু মিয়া স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। সামনের দিনে এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করে।
জামায়েত নেতা আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তারা আরও উল্লেখ করেন যে, জামায়াত শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবেও কাজ করে চলেছে।
এই মহতী উদ্যোগে এলাকাবাসী মুগ্ধতা প্রকাশ করেছেন এবং জামায়াতের এই জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেছেন। জামায়াতে ইসলামীর এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে বলে জানান দলের নেতৃবৃন্দ।

