ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যালি উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপি এক প্রস্তুতিমুলক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার (৩০ আগস্ট) রাতে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম সূর্যর নির্দেশনা ও অনুপ্রেরণায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক উদ্দিন মাস্টার। সভার শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের দীর্ঘ ৪৬ বছরের সংগ্রাম ও সাফল্যের কথা স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ, যুবদল এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র নেতা আব্দুল লতিফ মন্ডল, আলতাব হোসেন ভূঁইয়া, ফরিদ উদ্দিন বিডিআর, মেনু মিয়া, চান মিয়া, শামসুজ্জামান, রুকন মেম্বার, মজিদ মেম্বার, যুব নেতা সুমন সরকার, সিনিয়র নেতা তুহিন আহমেদ, ১ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক লিটন মিয়া, ৪ নং ওয়ার্ড সভাপতি মেনু মিয়া, ৮ নং ওয়ার্ড সভাপতি শাহিন, ৯ নং ওয়ার্ড সভাপতি আবদুল কাদির, সাবেক মেম্বার বাহাউদ্দিন, যুব নেতা ডিলার মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

সভায় বক্তারা, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং ১লা সেপ্টেম্বর নান্দাইল উপজেলা সদরে  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম সূর্য ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলামের নেতৃত্বাধীন বিএনপি’র প্রতিষ্ঠা বাার্ষিকীর র‍্যালি সফল্য মন্ডিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এই সভা জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিতে গতি এনেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।