ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ জেলার সেরা আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ জেলায় অনন্য সাফল্য অর্জন করেছে নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ‘আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা’। অত্র মাদ্রাসাটি ময়মনসিংহ জেলার সেরা এবং ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় শীর্ষ স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই অভাবনীয় সাফল্যের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই অসামান্য সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা থেকে এবার মোট ১৪ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ৩জন ট্যালেন্টপুল (মেধা কোটা), ৭ জন সাধারণ কোটা এবং ৪ জন শিক্ষার্থী অ্যাডজাস্টেড কোটায় বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন: ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মো. আলিম মিয়া, উম্মে হাবিবা ও জান্নাতুল বুশরা এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে মো. রাফিউল হাসান তামিম, আব্দুর রহমান শুভ, আব্দুল রহিম, তাহমিদ আহমেদ, মোছা. মারিয়া আক্তার, মরিয়ম আক্তার ও রাইসা জাহান নোসাইবা। এছাড়া অ্যাডজাস্টেড কোটায় বৃত্তি পেয়েছে ফাতিমা আক্তার, মোছা. জান্নাতুল ফেরদৌস, মোছা. লামিয়া আক্তার ও ত্রিশা আক্তার তানজিলা।

এতে ময়মনসিংহ জেলায় সর্বাধিক বৃত্তি প্রাপ্তির তালিকায় নান্দাইলের আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা ১৪ জন শিক্ষার্থী নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও নান্দাইলের আফতাব উদ্দিন আলিম মাদ্রাসা দ্বিতীয় স্থানে রয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুছ ছাত্তার বলেন, “এই সাফল্যের মূল কারিগর আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ। তাঁর দূরদর্শী দিকনির্দেশনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর একাগ্রতা এবং অভিভাবকদের সচেতনতাই জেলায় শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।