ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

রাত ৭টার পর দোকান-শপিংমল ও মেলা বন্ধের নির্দেশ: প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৬, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে সকল বিলবোর্ড বা বিজ্ঞাপনী আলোকসজ্জাও রাত ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

গত ৫ এপ্রিল  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনার মূল বিষয়সমূহ:
১. দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরপর তা বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।
২. সকল প্রকার বিজ্ঞাপনী বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখতে হবে।
৩. দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও সন্ধ্যা ৭টার পর আর চালানো যাবে না।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের অনুরোধের প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা রাখার বিষয়ে সম্মতি প্রদান করেন।

মন্ত্রণালয়ের উপ-সচিব স্বাক্ষরিত এই নির্দেশনায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের এই নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনার অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা দোকান মালিক সমিতি, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। জনস্বার্থে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।