ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে দরিল্যা গয়েশপুর আ: হামিদ জুনিয়র হাই স্কুলের অ্যাডহক কমিটি সভাপতি সাংবাদিক রায়হান

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দরিল্যা গয়েশপুর আব্দুল হামিদ জুনিয়র হাই স্কুলের জন্য চার সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক সোমবার (২৫ আগস্ট) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের কথা জানানো হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন শিক্ষানুরাগী ও সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান। তিনি বর্তমানে প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব এবং দৈনিক যুগান্তরের নান্দাইল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

“বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা” অনুযায়ী গঠিত এই অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য পদে জনাব জীবন দেবনাথ এবং অভিভাবক সদস্য হিসেবে জনাব আজিজুল হক সবুজ। পদাধিকারবলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এই অ্যাডহক কমিটি প্রবিধান অনুযায়ী বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষানুরাগী হিসেবে পরিচিত সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এ দিকে শিক্ষাঙ্গনে একজন সাংবাদিক দায়িত্ব পাওয়ায় প্রেসক্লাব নান্দাইল এর সাংবাদিকদের পক্ষ থেকে এডহক কমিটির সভাপতিকে অভিনন্দন জানানো হয়।

এ বিষয়ে এডহক কমিটির সভাপতি সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান বলেন, আমি সবসময় আমার উপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার যথার্থ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এছাড়া আমাকে এডহক কমিটির সভাপতি করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।