নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে শিক্ষকদের সম্মানে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর এক অভিভাবক। বুধবার (৭ই জানুয়ারি) উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে ব্যাতিক্রমী উদ্যোগ হিসাবে একদিনের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান ও নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি এবি সিদ্দিক খসরু তাঁর এক ছেলে ও চার কন্যার অভিভাবক হিসাবে শিক্ষকদের সম্মানে ও কৃতজ্ঞায় এই আয়োজন করেছেন। এতে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
কজন অভিভাবকের এরকম ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক তিনবারের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল জানান, অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মানে এটি একটি প্রথম আয়োজন। এতে করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় থাকে।
এ বিষয়ে আয়োজক সাংবাদিক এবি সিদ্দিক খসরু জানান, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ও নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার পাঁচ সন্তান লেখাপড়া করেছে। তবে শৈশবের স্কুলের শিক্ষকদের প্রতি সম্মান জানাতে তাদের মতামতের ভিত্তিতেই এই আয়োজন করা হয়েছে। তাই শিক্ষক সমাজ সহ সকলের প্রতি দোয়া কামনা করছি।
এসময় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বাবুল, তাড়াইল সরকাারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু, সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম রতন সহ অত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

