নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই আন্দোলনে শহীদের স্মরনে আনন্দ মিছিল করেছে এডভোকেট জামিউল হক সমর্থক ফোরাম।
মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় নিকলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় গণযোগাযোগ বিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল, বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এ এম জামিউল হক ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,সবুজ বিপ্লব এর কারিগর, এই বাংলাদেশে তিনি উন্নয়ন এর রাজনীতি করেছেন আমি আজকে তাকে স্বরন করছি। আমি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শাহাদাৎ বরনকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি।যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি।
এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিকলী-বাজিতপুর আসনে আমার দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করবো।আওয়ামী সৈরাচার আমলে মানুষের জিবনের কোন নিরাপত্তা ছিল না।স্বাভাবিক জিবনের কোন গ্যারান্টি ছিল না।আপনারা জানেন নিকলী উপজেলা বি এন পিতে দলের নাম ভাঙ্গিয়ে কে কি করছেন সবই আপনারা জানেন।আমরা কোন চাঁদাবাজ কে নেতৃত্বে দেখতে চাই না। আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে।

