ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আবু হানিফ, উপজেলা প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পৌর বাজারের পাটমহাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাটমহালে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সভাপতি এস. এম. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল), উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন (রিপন) এবং তাঁতীদলের আহ্বায়ক মোস্তফা কামাল।

বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার বন্ধের দাবি জানান। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।