ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সমাজে পিছিয়ে থাকা মানুষের উন্নয়নে কাজ করছে সরকার —তথ্য প্রতিমন্ত্রী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সমাজে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ১৫৪ ময়মনসিংহ—৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (১০ অক্টোবর) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিতরণকৃত হুইলচেয়ার ও সেলাই মেশিন অসহায় ও দুস্থ মানুষের জীবনযাত্রায় নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সুবিধাভোগীদের হাতে হুইলচেয়ার ও সেলাই মেশিন তুলে দেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।