আবু হানিফ পাকুন্দিয়া, উপজেলা প্রতিনিধি:-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলা বিএনপির উদ্যোগে পৌর বাজারের বড়বাড়ি রোড থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিন নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠিতা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক বতমান যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি কামাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আঃ কদ্দুস, জেলা আইন বিষয়ক সম্পাদক এডঃ আসাদ রেজা,পাকুন্দিয়া পৌরসভা ৫নং ওয়াডের সভাপতি হাজী জসিম উদ্দিন, নাজমুল হাসান( অপু) ছাএনেতা সম্রাট প্রমুখ।
মিটিং উপস্থাপনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক জজ।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


