আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি:: ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশ সফল ও বাস্তবায়নে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রচার ও স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পাকুন্দিয়া পৌর জামায়াতের উদ্যোগে পৌর বাজারের পাট মহাল থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল জব্বারের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল জব্বার বলেন, ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের সকল নেতাকর্মীকে নিরলস পরিশ্রম করতে হবে। তিনি বলেন, জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ও সুন্দর সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধ জনপদ, যেখানে মানুষের অধিকার নিশ্চিত করতে কাউকে কারও কাছে ধর্ণা দিতে হবে না।
পৌর জামায়াতের আমির মো. নাজমুল হক ও সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনম আবদুল্লাহ মোমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মুখলেছ উদ্দীন আকন্দ ও নুরুল্লাহ আনসারী, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শরীফ উদ্দীনসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নেতাকর্মী।

