ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জনগণের টাকা বাঁচিয়ে বিটিভিতে ফুটবল বিশ্বকাপ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আসন্ন ফুটবল বিশ্বকাপ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের ব্যবস্থা করেছে সরকার। ফিফার সঙ্গে মাত্র ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলারে এই সম্প্রচার চুক্তি চূড়ান্ত হয়েছে, যা বিগত বছরের তুলনায় অনেক কম।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, ফিফার সাথে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তিমূল্য বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ভ্যাট ও আয়কর যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। তবে এই বিশাল অংকের টাকা বিটিভিকে তার নিজস্ব তহবিল বা জনগণের করের টাকা থেকে পরিশোধ করতে হবে না। সরকার টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন ও সাব-লাইসেন্সিং স্বত্ব বিক্রি করে প্রায় পুরো অর্থই উঠিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে নামমাত্র খরচে বিটিভি সারা দেশে খেলা সম্প্রচার করতে পারবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “২০২২ সালের ফুটবল বিশ্বকাপে প্রায় ১০০ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বিটিভি খেলা দেখিয়েছিল, যার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু আমরা জনগণের অর্থের অপচয় রোধে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নিই।”

তিনি আরও জানান, এই দরকষাকষি প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল যুক্ত ছিলেন। দীর্ঘ ম্যারাথন মিটিং ও আলোচনার মাধ্যমে এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরো বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ফলেই এটি সম্ভব হয়েছে। নিয়ত পরিষ্কার থাকলে দেশের টাকা বাঁচিয়েও জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব, এটি তারই প্রমাণ।”

এই চুক্তির ফলে সাধারণ মানুষ কোনো বাড়তি খরচ ছাড়াই ফুটবল বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারবে, যা দেশের ক্রীড়ামোদী জনগণের জন্য সরকারের একটি বড় উপহার হিসেবে দেখা হচ্ছে।

তথ্য সংগ্রহিত: অনলাইন ডেক্স

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।