ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে কাছের টিভির উদ্যোগে ঈদের আনন্দে গ্রামীণ খেলার আয়োজন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মার্চ ২৩, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে কাছের টিভির উদ্যোগে ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা।

উৎসব মুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ,কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। রবিবার (২২ মার্চ) বিকেলে মোন্তার বাড়ির উঠানের ফাঁকা জায়গায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছিল চোখ বেধে হাঁড়ি ভাঙা, মোরগ লড়াই, মেয়েদের চেয়ার খেলা, এক্কাদোক্কা, বালতিতে বল নিক্ষেপ সহ বেশ কিছু খেলার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছের টিভির সম্পাদক মোঃ অলিউল্লাহ শেখ। এবং প্রধান অতিথি ও খেলার স্পন্সর হিসেবে ছিলেন, প্রথম শ্রেণীর টিকাদারঃ মোহাম্মদ আজহারুল ইসলাম সবুজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিক্ষিকা মোছাঃ লাকী আক্তার, মোছাঃ নুরুন্নাহার, ব্যবসাহিক মোঃ সুজন মিয়া, মোঃ দিদারুল ইসলাম, মোঃ আল মামুন, যুগান্তরের মার্কেটিং ম্যানেজার মোঃ অভি হাসান, মোঃ বাদল মিয়া, মোঃ মিজানুর রহমান শেখ সহ অত্র বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

খেলাটি রাত ১০ টা পর্যন্ত চলে। খেলা শেষে ইভেন্টে অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলার আয়োজক ও প্রধান অতিথি বলেন, এই প্রথমবারের মতো আমরা গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছি। সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পেয়েছি। আগামীতে আমরা আরও বড় পরিসরে আয়োজন করব।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।