ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন: কাল ফাইনাল, প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বালক ও বালিকা দলের পৃথক পৃথক চারটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এসব ম্যাচ শেষে চারটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সেমিফাইনালের ফলাফল অনুযায়ী: প্রথম ম্যাচে সিংরইল ইউনিয়নের দক্ষিণ পূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল ১-০ গোলে মুসুল্লি ইউনিয়নের রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ফুটবল দল ও রসুলপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্র্যাকারে। সেখানে দেওয়ানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

এছাড়া তৃতীয় ম্যাচে আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ফুটবল দল ২-০ গোলের ব্যবধানে মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে এবং চতুর্থ ম্যাচে জাহাঙ্গীরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ফুটবল দল ১-০ গোলে বীরবেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়।

খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তছলিম আহমেদ সুনু। টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাজীব রায় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) কুশল আহম্মেদ রনি।

টুর্নামেন্ট আয়োজক কমিটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

উক্ত ফুটবল টূর্ণামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ফাইনাল খেলা ও তথ্য প্রতিমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।