ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবল দলকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর অভিনন্দন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নেপালের মাটিতে ইতিহাস গড়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ৪-৩ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের বাংলাদেশের যুব ফুটবল দল। কিশোর ফুটবলারদের এই অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের তরুণ ফুটবলাররা মাঠের লড়াইয়ে যে অদম্য স্পৃহা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের। প্রতিকূল পরিবেশ জয় করে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা আমাদের যুব সমাজের সক্ষমতারই বহিঃপ্রকাশ। এই জয় দেশের ফুটবলে এক নতুন যুগের সূচনা করবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এই উদীয়মান ফুটবলাররাই আগামী দিনে বিশ্ব ফুটবলে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় তিনি দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে এই গৌরবময় অর্জনের জন্য সাধুবাদ জানান।

উল্লেখ্য, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ দলের দাপুটে পারফরম্যান্সে দিশেহারা ছিল ভারত। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার।

ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, অনূর্ধ্ব-২০ দলের এই সাফল্য জাতীয় দলের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।